অফবিট

শরীর সুস্থ রাখতে এই বীজ গুলো খান !

নিজস্ব সংবাদদাতা : প্রতিদিন ব্যস্তায়ভরা এই জীবনে আমরা সবাই খাপ খাইয়ে নেওয়ার জন্য দৌড়ে চলেছি। যার ফলেই আমাদের শরীরে ও মনে পড়ছে অস্বাভাবিক চাপ এবং আমরা ভুগছি নানান ধরনের রোগে। শরীরের উপযোগী এমন কিছু উপাদান আছে যা আমাদের নিয়মিত সেবন করলে প্রচন্ড উপকার করে । চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার সিড এবং পাম্পকিন সিড এগুলো আপনারা নিয়মিত সেবন করা উচিত বলে মন্তব্য করেন নানান পুষ্টিবিদেরা। এই সব বীজে আছে এমন শক্তি যা আমাদের শরীর ভালো রাখে।

১. চিয়াসিভ -এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়। ফ্যাট ও প্রোটিন আছে চিয়াসিডে যেটি কোষকে রক্ষা করার জন্য অ্যান্টি-অক্সিড্যান্ট তৈরি করে। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে করে এটি। হৃদ্‌যন্ত্রের রোগ প্রতিরোধ করে এই বীজ।

২:ফ্ল্যাক্স সিড-তিসিবীজ বা ফ্ল্যাক্সসিড হজমের সমস্যার এক অসাধারণ সমাধান।হৃদ্‌রোগের সম্ভাবনা কমে যাবে এটির নিয়মিত ব্যবহারে। ক্যানসারের আশঙ্কাও কমে যেতে পারে। অতিরিক্ত ওজন কমাতে এর জুড়ি নেই । ওমেগা-৩ জাতীয় ফ্যাটি অ্যাসিড থাকায় এটি উচ্চ রক্তচাপ ও হাইপারটেনশনের মত রোগ প্রতিরোধ করে।

৩: সানফ্লাওয়ার সিড-সূর্যমুখীর বীজে রয়েছে নানান ধরনের ভিটামিন ও মিনারেলের সম্ভার।হৃদ্‌রোগ ও ডায়াবিটিসের জন্য খুবই উপকারী এই বীজ।ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিড্যান্ট আছে এই বীজে যে কোনও ধরনের ক্রনিক রোগ ঠিক করে থাকে। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে এই বীজ।

৪:পাম্পকিন সিড-প্রোটিন ও ওমেগা-৬ জাতীয় ফ্যাটি অ্যাসিড আছে কুমড়োর বীজে। তাছাড়া ভিটামিন ও মিনারেলের মতো পুষ্টিকর উপাদান আছে এই বীজে।ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই বীজে।ম্যাগনেশিয়াম থাকায় এই বীজ রোজ নিলে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মেনোপজের পরে স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে যা নিয়ন্ত্রণ করে কুমড়োর বীজ।

এগুলোর ব্যবহারের পদ্ধতি –

১:চিয়া সিডের শরবত করে বা দইয়ের মধ্যে দিয়ে খেতে পারেন। এটিকে স্যালাড বা স্মুদির মধ্যে মিশিয়ে খেতে পারেন।

২:ফ্লেক্সসীড গুড়ো করে নিন এবং মিল্ক শেক বা স্মুদির মধ্যে দিয়ে খেতে হবে।

৩:দইয়ের মধ্যে বা স্যালাডের মধ্যে দিয়ে খেতে পারেন সানফ্লাওয়ার সীড।

৪:স্যালাড তৈরি করে তাতে মিশিয়ে খেতে পারেন এই পামকিন সীড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.