খেলাধুলা

নিজের চ্যানেলেই ধোনির প্রসঙ্গে ‘নো বল’ অশ্বিনের, চেন্নাই বিতর্কে মুখ বন্ধ স্পিনারের

রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেল বরাবরই খোলামেলা বিশ্লেষণ এবং ক্রিকেটমঞ্চের অন্তর্দৃষ্টির জন্য পরিচিত। কিন্তু সম্প্রতি এক ভিডিয়ো আলাপচারিতায় ঘটল ব্যতিক্রম—প্রসঙ্গ উঠতেই থামিয়ে দিলেন অতিথিকে, কারণ নাম ছিল মহেন্দ্র সিংহ ধোনি। নিজেই জানালেন, তাঁর চ্যানেলে ধোনি বা চেন্নাই সুপার কিংস নিয়ে কোনও আলোচনা হবে না।

ঘটনাটি ঘিরে শোরগোল শুরু হয়েছে নেটমাধ্যমে। বিশেষজ্ঞ প্রসন্ন আগোরাম, যিনি দক্ষিণ আফ্রিকায় থাকেন এবং অশ্বিনের ঘনিষ্ঠ, আলোচনায় বলছিলেন, নেতৃত্বের উদাহরণ হিসেবে ধোনির নাম তুলতেই অশ্বিন তাঁকে থামিয়ে দেন। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করে—একসময় চেন্নাইয়ের হয়ে খেলা এই অফস্পিনার কী চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিচ্ছেন?

আসলে বিতর্কের সূত্রপাত হয় এর আগে এক বিশ্লেষণে, যেখানে প্রসন্ন প্রশ্ন তুলেছিলেন, চেন্নাইয়ের দলে জাডেজা এবং অশ্বিন থাকা সত্ত্বেও কেন খেলানো হচ্ছে নুর আহমেদকে। সমর্থকদের একাংশ এই বক্তব্য ভালোভাবে নেয়নি। কারণ, আইপিএলের সেই পর্যায়ে নুর দলের অন্যতম সফল বোলার ছিলেন। সমালোচনার জেরে অশ্বিনের চ্যানেল থেকে তখনই ঘোষণা করা হয়, চেন্নাইয়ের কোনও ম্যাচের বিশ্লেষণ তারা আর করবে না।

এক বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়, এখানে যাঁরা আসেন, তাঁরা নিজেদের মত দেন—তা অশ্বিনের মত নয়। তবুও যদি কেউ দুঃখ পান, তার জন্য দুঃখপ্রকাশ করা হচ্ছে। তবে বাকিদের নিয়ে আলোচনা চলবে।

এত সব বিতর্কের পর চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও বিষয়টিকে পাত্তা দেননি। তাঁর কথায়, “অশ্বিনের ইউটিউব চ্যানেল আছে জানতাম না।” অশ্বিনের ‘নো ধোনি জোন’ ঘোষণায় আলোচনার কেন্দ্রে এখন তাঁর স্বাধীনতা বনাম চেন্নাইয়ের ‘নীরব চাপ’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.