জেলা

বেহাল স্কুলের ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা য়

বেহাল স্কুলের ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতাশোল গ্রামের সীতাশোল প্রাথমিক বিদ্যালয়ের।জানাযায়,ওই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা ২০ জন আর একজন মহিলা প্যারাটিচার ও একজন শিক্ষক রয়েছেন।দিন দিন কমেই চলেছে পড়ুয়ার সংখ্যা।তার কারন ওই বিদ্যালয়ের পাশে রয়েছে স্কুলের ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিং।বছর কয়েক আগে দূর্ঘটনা এড়াতে পড়ুয়াদের কথা ভেবে নতুন বিল্ডিং এ পঠনপাঠন শুরু করা হয়েছিল,এখন সেই নতুন বিল্ডিংয়েরও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে।শ্রেণীকক্ষের ভেতরের একাধিক জায়গায় ফাটল রয়েছে।রড বেরিয়ে পড়া থেকে মাঝেমধ্যে চাঙর খসে পড়ার ঘটনাও ঘটে।এতে পুরানো ভাঙা বিল্ডিংয়ে বাসা বেঁধেছে সাপ ও পোকামাকড়।স্কুলের এহেন বেহাল পরিকাঠামোয় দুঃশ্চিন্তায় অভিভাবকরা।তাদের দাবি স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে ভয় লাগে,কোনো দূর্ঘটনা যদি ঘটে আর সেসময় তাদের ছেলে যদি সেই ঘটনার শিকার হয়?এমনই একাধিক দুঃশ্চিন্তা ও আশঙ্কার কথা শোনাচ্ছেন অভিভাবক থেকে গ্রামবাসীরা।ভয়ে এই স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে অনিচ্ছুক তারা এমনটাই জানাচ্ছেন গ্রামবাসী ও অভিভাবকেরা।তাদের অভিযোগ,বিভিন্ন জায়গায় জানানো হয়েছে তবুও হাল ফেরেনি।ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দোলুই জানান,আমরাও স্কুল চলাকালীন খুব ভয়ে ভয়ে থাকি কারন ওই ভাঙা বিল্ডিং থাকার জন্য যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে।”চন্দ্রকোনার এই প্রাথমিক বিদ্যালয়ের হাল কি আদেও ফিরবে?নাকি বড়সড় দূর্ঘটনার অপেক্ষায় বসে শিক্ষা দপ্তর থেকে প্রশাসন।যদিও এবিষয়ে রামজীবনপুর সার্কেলের স্কুল পরিদর্শক সুমিতা রানা জানিয়েছেন,পুরানো স্কুল বিল্ডিং ভগ্নাবস্থায় রয়েছে ওই বিল্ডিং ভেঙে ফেলার অর্ডার বা এক্তিয়ার আমাদের দেওয়ার নেই,একমাত্র জেলার ডিপিএসসি চেয়ারম্যানের অর্ডার ছাড়া এটা সম্ভব নই।আমরা জানিয়েছি বিষয়টি,উনি রাজ্য স্পোর্টসের জন্য এখন ব্যস্ত রয়েছেন।সময় পেলে উনি অর্ডার করলে আমরা ব্যবস্থা নেবো।আর নতুন বিল্ডিংয়ের বেহাল অবস্থার জন্য ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে বা স্কুলে ছাত্রছাত্রী আসছে না এই অভিযোগ ভিত্তিহীন।ওই গ্রামের জনসংখ্যা কম ঘুরে দেখলেই বুঝতে পারবেন।পুরান আর নতুন বিল্ডিংয়ের সাথে তেমন যোগাযোগ নেই,ওর পাশ দিয়ে না গেলে তো কোনো দূর্ঘটনা ঘটবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.