খেলাধুলা

বিদায়ী ম্যাচে আবেগঘন লুইস সুয়ারেজ, সতীর্থকে বার্তা দিলেন মেসি

প্যারাগুয়ের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে বিদায় নিলেন উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। যদিও ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়, তবুও সুয়ারেজের বিদায়ী মুহূর্ত ভরপুর ছিল আবেগে। উরুগুয়ে ৬৫ শতাংশ বল পজেশন রাখলেও গোলের মুখ খুঁজে পায়নি। প্যারাগুয়ের রক্ষণের দেওয়ালও অক্ষত ছিল।

মাঠের সব নজর ছিল সুয়ারেজের দিকে। শুরু থেকেই খেলায় ছিলেন তিনি। গ্যালারিতে উড়ছিল সুয়ারেজের নাম লেখা ব্যানার ও টিফো। তাঁর পাশে মাঠে ছিলেন পরিবার ও দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজ। বিদায়ের মুহূর্তে তাবারেজের সঙ্গে আলিঙ্গন করে আবেগ ধরে রাখতে পারেননি সুয়ারেজ, কেঁদে ফেলেন।

বিদায়ী মুহূর্ত আরও আবেগঘন হয়ে ওঠে, যখন জায়ান্ট স্ক্রিনে তাঁর প্রিয় বন্ধু লিওনেল মেসির বার্তা দেখানো হয়। জাতীয় দলের হয়ে ১৪৩ ম্যাচে ৬৯ গোলের অসাধারণ কেরিয়ার শেষ করলেন সুয়ারেজ। উরুগুয়ে ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.