জেলা

“সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান এই বাংলা” “ধর্ম যার যার উৎসব সবার”

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাশেদ শেখ-এর সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লক অন্তর্গত বরপলাশন দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ইফতার পার্টির আয়োজন করা হয়।

তৃণমূল কংগ্রেস কার্যালয় তথা চাঁদের গাছ তোলা পার্শ্ববর্তী ময়দানে দাওয়াত ইফতার পার্টি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

এই দাওয়াত- ই -ইফতার পার্টিতে কয়েকশো রোজাদার অংশগ্রহণ করেন বলে জানান উদ্যোক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি অমর সাহা, ব্লক সংখ্যালঘু সভাপতি গোলাম মোস্তফা, অঞ্চল সভাপতি গাফফার মল্লিক, কিসান খেতমজুর ব্লক সভাপতি কাসোদ শেখ, সহ-সভাপতি শেখ ইউসুফ আলী, পরিবারের সদস্য মাখন শেখ, টগর শেখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.