কলকাতা

দাদুর শ্রাদ্ধানুষ্ঠানের দিন ছাদ থেকে পড়ে মৃত্যু নাতির

শ্রাদ্ধানুষ্ঠানের দিন বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ১২ বছর বয়সী নাতির। ওই ঘটনায় বুধবার ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাজনগর চেবরী চৌমুহনিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত কিশোরের নাম রোহিত ধর। এদিন তাদের বাড়িতে ঐ কিশোরের দাদুর বাত্‍সরিক শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল।

তখনই বাড়ির ছাদে কাপড় আনতে যায় সপ্তম শ্রেনিতে পাঠরত রোহিত। কোন একসময় বাড়ির সবার অজান্তে ছাদ থেকে ছিটকে ঘরের পেছনে একটি জঙ্গলে পরে যায় ঐ কিশোর। দীর্ঘক্ষন ধরে তাকে খুঁজে না পেয়ে বাড়ড়ির অন্যরা ঘরের পেছনে যেতেই রক্তাক্ত দেহ পায় কিশোরের। মুহূর্তেই হৈচৈ পড়ে যায় এলাকায়। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্‍সক তাকে মৃত বলে ঘোষনা করেন। বাড়িতে তার মা এবং দশম শ্রেনিতে পড়ুয়া এক বোনও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.