দেশ

বাড়ির পেছনে পরিত্যক্ত এলাকায় পরে থাকা শিশুকে তার মায়ের হাতে তুলে দিল দিশা পাটানির দিদি খুশবু পাটানি

অনেকক্ষণ থেকে একটা বাচ্ছার কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আশেপাশে জিজ্ঞেস করলে প্রতিবেশীরা জানায় তাদের কারোর বাচ্ছাই কাঁদছে না। অধৈর্য্য হয়ে বাড়ির পেছনের পরিত্যক্ত এলাকায় গেলে সেখান থেকে উদ্ধার হয় একটি কন্যা শিশু। ঘটনাটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোষ্ট করে জানিয়েছেন দিশা দিদি খুশবু পাটানি।

ঘটনাটি ঘটেছে বরেলি’তে। বাচ্ছাটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন খুশবু। পুলিশ এসে বাচ্ছাটিকে কাছের হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তারপর শুরু হয় বাচ্ছার মা বাবাকে খোঁজা। পুলিশ বাচ্ছাটির মা কে খুঁজে বের করে। বাচ্ছাটির মা হাসপাতালে এসে নিজের সন্তানকে সনাক্ত করেন। তবে বাচ্ছাটির বাবা একবার দেখতে এলেও পরে সে আর কোনো যোগাযোগ করেননি।

এই ঘটনার জেরে অনেকগুলি প্রশ্ন উঠে আসে। এই দেশে কন্যা সন্তান হত্যা হয়ে চলেছে প্রতিনিয়ত। রাস্তার ধারে, ডাস্টবিনে, রেল স্টেশনে ফেলে রাখা হয় নিষ্পাপ শিশুগুলোকে। তার উপর ধর্ষন, মোলেস্ট, ইফ টিজিং এর মতো ঘটনা বেড়েই চলেছে। তাহলে মেয়েরা নিরাপদ জীবন যাপন করবে কোথায়? শান্তির ঘুম কি তাদের চোখে কোনোদিন আসবে না?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.