দিল্লি পুলিশের অনুমতি ছাড়া জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগে ১০ তৃণমূল সাংসদ ও নেতার বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। অবরোধ ও আইন অমান্য করার অভিযোগে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাকেত, সাগরিকা ঘোষ সহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। ৩০ এপ্রিল আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
গত বছর সিবিআই, ইডি, এনআইএ ও আয়কর দফতরের প্রধানদের সরানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল সাংসদরা। সেই বিক্ষোভ ঘিরেই এই আইনি জটিলতা।







