ক্রাইমজেলা

নাবালিকাকে যৌন নিগ্রহ: অভিযুক্তের সশ্রম কারাদণ্ডের সাজা

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত একটি নাবালিকা যৌন নিগ্রহের মামলায় অভিযুক্তকে সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত।

ঘটনাটি ঘটে ৭ মার্চ, ২০২২। অভিযোগ, ১৩ বছরের এক নাবালিকা বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরোলে পথে তার পিছু নেয় অভিযুক্ত উজ্জ্বল ভুঞ্জার। পরে বিভিন্ন কথায় ভুলিয়ে ওই নাবালিকাকে নিজের টোটোতে তুলে অপহরণ করে এবং তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ।

ঘটনার তিন দিন পর নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্তভার পান গঙ্গারামপুর থানার সাব-ইন্সপেক্টর সমীর কর্মকার। তদন্ত চলাকালীন তিনি দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতে চার্জশিট পেশ করেন।

সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করে মহামান্য আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত উজ্জ্বল ভুঞ্জারকে ১০,০০০ টাকা জরিমানা সহ ৩ বছর ১০ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এই রায়ের মাধ্যমে নাবালিকাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কড়া বার্তা দিল বিচার ব্যবস্থা বলে মনে করছেন আইনজ্ঞ মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.