বিদেশ

ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রুশ সামরিক ঘাঁটি ধ্বংস, ৪০টিরও বেশি বিমান ধ্বংস!

ইউক্রেন এবার রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি আলাদা এলাকা থেকে এই সমন্বিত হামলা চালানো হয়েছে, যার ফলে একাধিক রুশ সামরিক বিমানে আগুন ধরে যায়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, হামলাটি রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের স্রেডনি এলাকায় অবস্থিত এক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে চালানো হয়েছে।

এই হামলার মূল পরিকল্পনায় ছিল ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (SBU)। এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দেড় বছরেরও বেশি সময় ধরে গোপনে এই অভিযানের প্রস্তুতি চলছিল। FPV ড্রোন, যা পণ্যবাহী ট্রাকের উপর বসানো ছিল, সেগুলিকে রিমোটের সাহায্যে নির্দিষ্ট সময়ে ট্রাকের ঢাকনা খুলে নিক্ষেপ করা হয়। হামলায় রাশিয়ার TU-95, TU-22M বোমারু বিমান এবং A-50 নজরদারি বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এই হামলাকে ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার অন্তত ৪০টিরও বেশি সামরিক বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে ইউক্রেনীয় সংবাদমাধ্যমে।

তবে পাল্টা জবাব দিতে ছাড়েনি রাশিয়াও। উত্তর ইউক্রেনের সুমি অঞ্চলের একাধিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। ইতিমধ্যেই সুমি অঞ্চলের Oleksiivka গ্রাম রুশ সেনার দখলে চলে গেছে এবং সেখান থেকে সাধারণ মানুষদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন। উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে দুই দেশের সীমান্তে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.