বিনোদন

পহেলগাও জঙ্গি হামলার প্রতিবাদে চেন্নাই কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং

জম্মু কাশ্মীরের পহেলগাও-এ ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। গোটা দেশজুড়ে বইছে শোক ও ক্ষোভের স্রোত।এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের বহু তারকা। এবার প্রতিবাদের আওয়াজ তুললেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

নিজের সুর ও কণ্ঠে কোটি মানুষের হৃদয় জয় করা এই শিল্পী দেশের শোকাবহ অবস্থার প্রতি সম্মান জানিয়ে বাতিল করে দিলেন তাঁর আসন্ন চেন্নাই কনসার্ট। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে এই কনসার্ট হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছিল জোরকদমে। তবে আচমকা পহেলগাও-এ ঘটে যাওয়া এই জঙ্গি হামলার পরই এমন মানবিক সিদ্ধান্ত নেন অরিজিৎ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট বাতিল হলেও যাঁরা টিকিট কেটেছেন তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে এবং তা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

অরিজিৎ সিংয়ের এমন সাহসী এবং সহানুভূতিপূর্ণ পদক্ষেপে কুর্নিশ জানিয়েছেন তাঁর ভক্ত ও সাধারণ মানুষ। দেশের সংকটময় মুহূর্তে অরিজিৎ সিংয়ের এই প্রতিবাদী অবস্থান আরও একবার প্রমাণ করল, শিল্পীর দায়িত্ব শুধুমাত্র গান গাওয়া নয়, বরং সমাজের প্রতি তাঁরও একটি দায়বদ্ধতা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.