কেন্দ্র

‘অপারেশন সিঁদুরে’ চার টুকরো হয়ে যেত পাকিস্তান ! দাবী রাজনাথ সিংয়ের

‘অপারেশন সিঁদুরে’ চার টুকরো হয়ে যেতে পারত প্রতিবেশী রাষ্ট্র! এমনই দাবী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের । দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌবহর ‘আইএনএস বিক্রান্ত’-এ নৌসেনার আধিকারিকদের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী। তারপরেই এমন দাবি তাঁর । পাকিস্তান চার টুকরো হওয়ার সপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। রাজনাথের দাবী, যদি ভারতীয় নৌসেনা ‘অপারেশন সিঁদুর’-এর সময় স্থলসেনা এবং বায়ুসেনার সঙ্গে যুক্ত হতে, তা হলে পাকিস্তান চার ভাগের ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো ।

রাজনাথ সিংয়ের প্রতিবেশী রাষ্ট্রকে সতর্ক করে দিয়ে জানান , পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদের শিকড় তাদের মাটি থেকে উপড়ে ফেলা। তিনি বলেন, “পাকিস্তান যদি সত্যি আলোচনা চায়, তবে তারা হাফিজ় সইদ এবং মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিক। তা হলে বিচার হবে ।”

রাজনাথ সিং এদিন আরো বলেন , “১৯৭১ সালে ভারতের নৌসেনা ময়দানে নামার পরেই পাকিস্তান দু’টুকরো হয়ে গিয়েছিল। যদি অপারেশন সিঁদুরের সময় নৌসেনা ময়দানে নামত, তা হলে আমার ধারণা পাকিস্তান চার টুকরো হতে পারত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.