খেলাধুলা

আজকের জয়ী টিম পয়েন্ট টেবিলের প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দিতে চলেছে

আজ মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচটি আইপিএল ২০২৩ এর ২৫ তম ম্যাচ। টাটা আইপিএল ২০২৩ এর মরসুমে এই প্রথমবার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ বর্তমানে আইপিএলের এই মৌসুমের পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। দুই দলই ৪ পয়েন্ট করে পেয়ে আছে। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের এই মরসুমে চারটি ম্যাচ খেলেছে যেখানে তারা দুটি ম্যাচ জিততে পেরেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সও চারটি ম্যাচ খেলে দুটি ম্যাচ জিতে আছে।

সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের শেষ খেলাটি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলে। সেই ম্যাচে ২৩ রানে জিতেছিল তারা। ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে হ্যারি ব্রুক এবং এডেন মার্করাম যথাক্রমে ১০০ রান এবং ৫০ রান করেন। যা দলকে অনেকটাই সাফল্য এনে দিয়েছিল।

অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সও তাদের শেষ খেলাটি খেলেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তারাও সেই ম্যাচটি জিতে যায় ৫ উইকেটে। সেই খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইশান্ত কিষাণ ও সূর্য কুমার যাদব যথাক্রমে ৫৮ রান ও ৪৩ রান করেন।

আজকের ম্যাচে দুই দলই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে একে অপরের বিরুদ্ধে ১৯ টি ম্যাচ খেলেছে। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ ৯ টি ম্যাচে জয়লাভ করেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে ১০ টি ম্যাচ। তবে বর্তমানে টিম বদলেছে। এছাড়া বেড়েছে প্রতিযোগিতাও। আজকের ম্যাচটি খুবই গুরত্বপূর্ণ, এই ম্যাচে জয়ী টিম ৬ পয়েন্ট পেয়ে আইপিএলের প্রযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.