ভাইরাল

টিনের কৌটো বাজিয়ে খালি গলায় মহম্মদ রফির গান গেয়ে রীতিমতো তাক লাগালেন প্রতিবন্ধী বৃদ্ধ, মা দেখে মুগ্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও

 

পৃথিবীতে যেমন বহু মানুষ রয়েছে তেমনই রয়েছে বহু মানুষের বহু রকমের প্রতিকূলতা। জীবনের অঙ্কে সামান্য কোনো ভুল-চুক হলেই আমরা ভেঙে পড়ি। অনেকে আবার মৃত্যুর মতো কঠিন সিদ্ধান্তও নিয়ে ফেলে। কিন্তু পৃথিবীতে যে কত মানুষ কতরকম প্রতিকূলতার মধ্যেও লড়াই করে বেঁচে রয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাধ্যমেই তার প্রমান মেলে। দেশ- বিদেশের যেমন নানান মনোমুগ্ধকর ঘটনা ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায় তেমনই ধরা পড়েছে এক হার না মানা মানুষের লড়াই কাহিনী।

 

বছর তিনেক আগে ভাইরাল (Viral) হওয়া ওই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে এক বৃদ্ধ যে কিনা উচ্চতায়ও বেশ খানিকটা ছোট। তাঁকে একপ্রকার প্রতিবন্ধীই বলা যায়। আর সে খালি গলায় দূর্দান্ত গান গেয়ে সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। বাদ্যযন্ত্র হিসেবে তাঁর হাতে রয়েছে টিনের একটি বড় কৌটো আর একটি ছোট কৌটো। ওই লোক এই দুটো কৌটো হাতের সাহায্যে বাজিয়ে দূর্দান্ত গান করছেন।

 

খালি গলায় মহম্মদ রফির ‘মেরে মিতবা’ গানটি তিনি গাইছেন। ‘বাংলা২৪’ (Bangla 24) নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

এখনও অবধি ভিডিওটি ৩ কোটি মানুষ দেখে ফেলেছে। আর পছন্দ করেছে ৩ লক্ষেরও বেশি মানুষ। বহু মানুষ কমেন্ট করে ওই ব্যক্তির প্রশংসা করেছে। খালি গলায় রীতিমতো প্রকাশ্য রাস্তায় তিনি গানে মেতেছেন। সম্প্রতি ওই প্রতিবন্ধীর কণ্ঠে গাওয়া হিন্দি গান (Song) ঝড়ের বেগে নেট মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.