জেলা

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫

চম্পাহাটির পিয়ালিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, আগুনের লেলিহান শিখায় জ্বলছে কারখানাটি। চারপাশ ঢেকে যায় ঘন ধোঁয়ায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানার ভিতরে প্রায় ৫ জন ছিলেন। তাঁদের প্রত্যেকেই দগ্ধ হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর থেকেই বাজি কারখানাটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারখানাটির প্রয়োজনীয় লাইসেন্স ছিল কি না, নাকি প্রশাসনিক নিয়মকে উপেক্ষা করেই সেখানে বাজি তৈরির কাজ চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.