অফবিট

সবচেয়ে কম আয়ু ও বেশি আয়ু নিয়ে জন্মায় যেসব প্রাণী? জেনেনিন তাঁদের নাম ও পরিচয়

সবচেয়ে কম আয়ু নিয়ে জন্মায় কোন প্রাণী? জেনেনিন তার নাম ও পরিচয়মানুষ ছাড়াও পৃথিবী আরও অনেক প্রাণী আছে যাদের বয়স ১০০ বছরও অতিক্রম করে। আবার এমন অনেক প্রাণী আছে, যাদের আয়ু এতোটাই কম যে সময়ের মাপকাঠিতে বিশ্বাস করতেই কষ্ট হবে।

প্রাণীজগৎ বড়ই অদ্ভুত! একদিকে যেমন রয়েছে গ্রাস স্পঞ্জের মত প্রাণী,যারা ১০ হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে, তমনি রয়েছে এমন এক প্রাণী, যেকিনা বাঁচে মাত্র ৫ মিনিট থেকে বড়জোর ২৪ ঘণ্টা। বলা হয়, এই প্রাণীটিই সবথেকে কম সময় বাঁচে।

কম আয়ু নিয়ে জন্মানো এই প্রাণীটি হচ্ছে মেফ্লাই।
গ্রাস স্পঞ্জের মত প্রাণী,যারা ১০ হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে, সেখানে মেফ্লাইয়ের আয়ু ৫ মিনিট থেকে ২৪ ঘণ্টা।

বিজ্ঞানীদের দাবি, সবচেয়ে কম আয়ু মেফ্লাইয়ের। মেফ্লাইয়ের পরেই তালিকায় নাম আসবে গ্যাসট্রোট্রিচের। এটি এক জাতীয় মাইক্রোস্কোপিক সামুদ্রিক প্রাণী যা বাঁচে মাত্র কয়েকদিন।

এরপরই নাম আসবে ড্রোন অ্যান্টের। এই পিঁপড়া বাঁচে মাত্র কয়েক সপ্তাহ। মাছির আয়ুও খুব কম। বাঁচে মাত্র ১৫-৩০ দিন। অন্যদিকে দীর্ঘায়ুর প্রাণীর নাম জানেন? জেলিফিসকে ‘অমর’ বলা হয়। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ প্রাণিবিদদের কাছে পরিচিত টারিটোপসিস ডোরনি নামে।

গ্রিনল্যান্ড হাঙ্গর প্রায় ২৭২ থেকে ৫১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হয়। পৃথিবীর অন্যতম রহস্যময় ও দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণী। এরা আর্কটিক মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে বাস করে। ধীর বৃদ্ধির হার ও সম্ভবত মেরামতের বিশেষ জিনের কারণে এদের আয়ু এতো বেশি বলে ধারণা করা হয়।

রকফিশ দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম। রকফিশ ২০০ বছরেরও বেশি বেঁচে থাকতে পারে। সেবাস্টেস অ্যালেউটিয়ানাস নামের রকফিশ ২০৫ বছর বেঁচে থাকার রেকর্ড গড়েছে।

রকফিশের দীর্ঘজীবী হওয়ার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন। তবে কিছু সম্ভাব্য কারণ আছে। এদের বিপাকক্রিয়া খুব ধীর, ফলে তাদের কোষ ক্ষয়ের হার কম। সমুদ্রের তলদেশে পাথরের মধ্যে লুকিয়ে থাকার স্বভাবের কারণে এদের বলা হয় রকফিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.