অফবিটরাজ্য

নিয়ম মেনে পূজো দিতে হবে দিঘার জগন্নাথ মন্দিরে । কখন পুজো দেওয়া যাবে, আর কি সেই নিয়ম জেনে নিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের উদ্যোগে সমুদ্র সৈকত নগরী দিঘায় অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উদ্বোধন হল ‘ জগন্নাথ মন্দির ‘। আর তারপর থেকেই সকলের প্রিয় দিঘা হয়ে উঠেছে ‘ জগন্নাথধাম ‘।

অক্ষয় তৃতীয়ার দিনই সর্বসাধারণের জন্য খুলে গেল দিঘার জগন্নাথ মন্দির। জানা যাচ্ছে এখনই দিঘাতে ২ লক্ষেরও বেশি ভক্তসমাগম ঘটেছে। অনেকেই যাচ্ছেন জগন্নাথ দেবের দর্শনে। কিন্তু কীভাবে পুজো দেবেন, বা মন্দিরে প্রবেশের নিয়ম জানেন কি? চলুন জেনে নেওয়া যাক…

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শন করা যাবে জগন্নাথ দেবকে। আর কারও পুজো দিতে বেশি সময়ও লাগবে না। কারণ ভিতরে সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে যাতে বেশি জমায়েত না সৃষ্টি হয়। এও জানানো হয়েছে, সকাল সাতটা, দশটা, বারোটা ও সন্ধে ছটায় ভোগ নিবেদন করা হবে বিগ্রহকে। আর দুপুরে তিন দেবদেবীকে দেওয়া হবে রাজভোগ।

তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যা মেনে চলতে হবে ভক্তদের। এই মন্দিরে মোট সাতটি দরজা রয়েছে। এর মধ্যে এক, দুই, তিন ও ছয় নম্বর দরজা দিয়ে আপাতত প্রবেশ করা যাবে ভিতরে। মূল দরজার সামনে কাউন্টার রয়েছে। সেই কাউন্টারে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে সাধারণ মানুষকে। পুরীর মন্দিরে যে নিয়ম মেনে সব কাজ করা হয়, দিঘার মন্দিরেও সে সব মানা হবে। পুরীর মতো এই মন্দিরের চূড়াতেও রোজ ধ্বজা লাগানো হবে। আবার বিকেলে সেই ধ্বজা খুলে নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.