বৃহস্পতিবার স্বামী স্ত্রী মিলে অনুষ্ঠান থেকে ফেরার পথে স্টেশন কোন দিকে জিজ্ঞেস করায় স্বামীর সামনে সামনেই স্ত্রীকে ধর্ষণ পথচারির।। ঘটনা পাটনার শাহপুরের। পাটনায়, শাহপুর অঞ্চলে মহিলাকে তার স্বামীর সামনেই ধর্ষণ করা হয়।
সূত্রের খবর, মহিলা পেশায় একজন নৃত্যশিল্পী। বৃহস্পতিবার দিন ভোরে এক অনুষ্ঠান শেষে তিনি স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। মহিলার স্বামী কিছু জনকে জিজ্ঞাসা করেন স্টেশনে যাওয়ার রাস্তা কোনদিকে। ওই সময় শাহপুরের ডেরা গ্রামে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
দানাপুরের এএসপি ভানু প্রতাপ সিং জানিয়েছেন, “যখন মহিলার স্বামী তিনজন পথচারিকে দিঘোয়ারা রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার রাস্তা করেন, তখন তারা দম্পতিকে তাদের বাইকে উঠতে বলেন। বিশ্বাস করে দম্পতি বাইকে বসেন। তারপর তাঁদের স্টেশনে নিয়ে যাওয়ার পরিবর্তে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলাকে তার স্বামীর সামনে ধর্ষণ করা হয়।” এই ঘটনার পর অভিযুক্তরা দম্পতিতে সেখানে রেখেই পালিয়ে যায়।
পুলিশ জানায় নির্যাতিতার বক্তব্যের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে। ইতিমধ্যেই অভিযুক্তদের সন্ধান শুরু করা হয়, এবং মনোজ কুমার ও মণীশ কুমারকে নামে দুজনকে গ্রেফতার করেছে। তৃতীয় অভিযুক্তের নাম জানা গিয়েছে নগেন্দ্র কুমার। তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।







