প্রকাশ্যে এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি। সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিও দেখেই তৎপর পুলিশ।বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করলো পুলিশ। সমগ্র ঘটনা সামনে আসতেই তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকার ঘটনা।স্থানীয় সূত্রে খবর মনসুর রহমান নামে এক ব্যক্তি গতকাল রাতে এলাকায় হাতে আগ্নেয়াস্ত্রে নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল। সন্ত্রাস সৃষ্টি করছিল এলাকায়।সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভিডিও নজরে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। তারপরেই পুলিশ মনসুরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মনসুর রহমানকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র। সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে এদিন রবিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল আদালতে পেশ করা হয়।এদিকে এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তৃণমূল পায়ের মাটির জমি হারিয়েছে। বিজেপির মদতে বিহার থেকে অস্ত্র আমদানি করছে। বিধানসভার আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। পাল্টা বিজেপির দাবি তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে। চারিদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তৃণমূলের বক্তব্য এই রাজ্যে পুলিশ প্রশাসন সক্রিয়। তাই কোন দুষ্কৃতী ছাড় পাচ্ছে না। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
Read Next
November 17, 2026
‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
November 17, 2026
‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 17, 2026
২২ বছর পর ফের ফাঁসির সাজা বহাল কলকাতা হাই কোর্টে, হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুন মামলায় বড় নির্দেশ
November 17, 2026
পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, জেন জি-র অংশগ্রহণে আপ্লুত শুভেন্দু! ২০৪৭-এ ‘বিকশিত ভারত’ গড়ার বার্তা মুখ্যমন্ত্রী
November 16, 2026
জাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় ফের স্থগিতাদেশ, ১ ডিসেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
November 16, 2026
মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ! শুভেন্দুর নির্দেশে গ্রেপ্তার বিজেপি নেতা
Related Articles
Check Also
Close







