অফবিটদেশ

ডোলি যাত্রার পর খুলে গেল কেদারনাথ মন্দির, দর্শনার্থীদের জন্য নয়া পদক্ষেপ প্রশাসনের

পুরো ভারতবর্ষের মধ্যে অন্যতম জনপ্রিয় তীর্থস্থান হল কেদারনাথ ধাম। যেখানে নিয়ম মেনে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার পর খুলে যায় কেদারনাথ মন্দির। অন্যান্য বছরের মত এবারেও চাঁদ চমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ডোলি যাত্রা। এবার কেদারনাথ মন্দিরের দ্বার খুলতেই দর্শনার্থীদের সুবিধার্থে অভিনব পদক্ষেপ নিলো প্রশাসন।

কেদারনাথ মন্দিরে নিয়ম মেনে পূজিত হয় মহাকাল। তবে শীতকালে বরফের জন্য বন্ধ হয়ে যায় এই পবিত্র মন্দির। এরপর অক্ষয় তৃতীয়ার পর এই মন্দিরের দরজা খোলে। এ বছর মতো ২রা মে এই মন্দিরে দ্বার খুলেছে। আনুষ্ঠানিকভাবে ২৮ এপ্রিল ঠিক সকাল ১০:৩০ নাগাত শুরু হয়। ভারতীয় সেনার ব্যান্ডের ভক্তিময় সুর ও ‘জয় বাবা কেদার’ ধ্বনির সঙ্গে পঞ্চমুখী শিব প্রতিমাকে পঞ্চস্নান করিয়ে সাজিয়ে ডোলিতে করে ওমকারেশ্বর মন্দির থেকে যাত্রা শুরু করে। এরপর তিনদিন গুপ্তকাশী, ফাটা ও গৌরীকুণ্ডে রাত কাটিয়ে ১লা মে কেদারনাথ মন্দিরে পৌঁছয়। এই যাত্রায় অগুন্তি মানুষের ভিড় থাকায় তাদের নিরাপত্তার খাতিরে ছিল প্রশাসনের তৎপরতা।

ডোলি যাত্রার শেষ হওয়ার পরের দিন শুক্রবার কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাওয়ার পর ৪ ঠা মে বদ্রীনাথ ধামের দ্বারও খোলা হবে। এবার সেই মন্দির দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। তার জন্য প্রশাসন, পুলিশ ও পর্যটন বিভাগ টোকেন পদ্ধতি চালু করেছে। যার ফলে ঘণ্টায় ১৪০০ জন দর্শনার্থী মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। সেই টোকেন বিক্রির জন্য ১০টি কাউন্টার তৈরি করা হবে সঙ্গম স্থলে। এমনকি স্ক্রিনে সেই টোকেন নম্বর দেখানো হবে। নির্ধারিত স্লট অনুযায়ী ১৫ মিনিট আগে লাইনে দাঁড়ালেই মন্দিরে ঢুকতে পারবে। যার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, মন্দির দর্শনের ভোগান্তি থেকে রেহাই পেল পূর্ণার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.