অন্ধ্রের হয়ে আর খেলব না। হনুমান্ত বিহারি এমনই কঠিন সিদ্ধান্ত নিলেন । রীতিমতো বিরক্ত সিডনি টেস্টের নায়ক । কড়া ভাষায় সমালোচনা করেছেন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন কে।
ইনস্টাগ্রামে হনুমান্ত একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন । তাতে জানিয়েছেন, অন্ধ্রেরই এক প্লেয়ারের উপর এক ম্যাচ চলাকালীন চেঁচিয়েছিলেন তিনি ।
তাঁর বাবাকে বিষয়টি জানায় সেই প্লেয়ার । তাঁর বাবা প্রভাবশালী একজন রাজনীতিবিদ। এরপরেই ক্যাপ্টেন্সি পদত্যাগ ছাড়তে বলা হয় তাঁকে । তিনি জানান, এই প্লেয়ারের বাবা-প্রভাবশালী রাজনীতিবিদ অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে অভিযোগ জানিয়েছিলেন। আর তারপরেই তাঁকে এভাবে দলের ক্যাপ্টেন্সি ছাড়তে বলা হয় হনুমান্ত দাবি করেছেন ।







