মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার জারভান গ্রামের কাছে একটি ভ্যানের টায়ার ফেটে গিয়ে ওই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে গাছে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে ওই ভ্যানে থাকা ৪ জন পরীক্ষার্থীর মৃত্যু হয় ঘটনাস্থলে। এবং বাকি ৬ জন পরীক্ষার্থী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। তারা সকলে ভেবে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন কিন্তু ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার পরীক্ষার্থীর।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ভ্যানটিতে চেপে জৈতিপুরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন ১০ জন পড়ুয়া। তার আগেই জারভান গ্রামের কাছে ভ্যানটির টায়ার ফেটে যায়। আর সেই সময় চলন্ত গতিতে থাকাই ভ্যানটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা গিয়ে কাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় দুইজন ছাত্র এবং ছাত্রী এবং বাকি ৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।







