বলিউডে আরও একবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস। সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা স্পিরিট-এ দেখা যাবে এই জুটিকে। এর আগে কল্কি ২৮৯৮ এ.ডি. ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।
প্রথমে শোনা গিয়েছিল, দীপিকা অন্তঃসত্ত্বা থাকায় ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন। ২০২৪ সালের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তখন সময় মিলছিল না অভিনেত্রীর। তবে শুটিংয়ের সময়সূচি পিছিয়ে যাওয়ায় পরিচালকের নতুন প্রস্তাবে সাড়া দিয়েছেন দীপিকা। সূত্র অনুযায়ী, পরিচালকের নতুন টাইমলাইনে দীপিকার সময় মেলানো সম্ভব হওয়ায় তিনি এবার সম্মতি দিয়েছেন। সূত্রের খবর, ছবিতে দীপিকাকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে প্রথমবার কাজ করতে পেরে উচ্ছ্বসিত দীপিকা নিজেও। ছবির শুটিং ২০২৫ সালের অক্টোবর মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৭ সালের শুরুর দিকে এই ছবি মুক্তি পাওয়ার কথা।







