দেশের পাশাপাশি রাজ্যেও রয়েছে সাত দফার ভোট। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে প্রথম দফার নির্বাচন। এখনও বাকি রয়েছে ছয় দফার। আজ মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন বর্ধমান-দুর্গাপুর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলাশাসকের অফিসে এসে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন ক্রিকেটার।
১৩ মে চতুর্থ দফায় বর্ধমান-দুর্গাপুর আসনেও ভোট হবে বাংলার আরও ৮ আসনের সঙ্গে। এই কেন্দ্র থেকে তার লড়াই বাম প্রার্থী প্রাক্তন অধ্যাপক ড. সুকৃতি ঘোষাল এবং বিজেপির দিলীপ ঘোষের সাথে।







