খেলাধুলা

চেনা ছন্দে নেই দল, ধোনিদের বিপক্ষে প্লে-অফের সম্ভাবনা বাড়াতে চাইছে নাইট শিবির

চলতি মরসুমে একের পর এক উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া কলকাতা নাইট রাইডার্স ধীরে ধীরে জমিয়ে দিচ্ছে প্লে-অফের দৌড়। তবে চেনা ছন্দে না থাকলেও রাহানে নেতৃত্বাধীন নাইট শিবির এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে চলেছে একদম নতুন ছক নিয়ে। ইডেনে ধোনির শেষ ম্যাচ হতে পারে—এই জল্পনাতেই উন্মাদনার পারদ চড়ছে তুঙ্গে। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ বাড়িয়ে, ইতিমধ্যেই কেকেআর শিবিরে শুরু হয়ে গেছে কষাকষি নতুন একাদশ নিয়ে।

সবচেয়ে বড় চমক হতে পারে দলের অন্যতম দামী তারকা ভেঙ্কটেশ আইয়ারের বাদ পড়া। চলতি মরসুমে ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই তিনি। এমনকি রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাঁচ নম্বরের পরেও পাঠানো হয়নি। শাহরুখ খানের পাঠানো চিঠিতেও যখন তাঁর নাম অনুল্লেখিত, তখন ইঙ্গিত স্পষ্ট—ব্যর্থতার মূল্য দিতে হতে পারে প্রথম একাদশ থেকে ছিটকে গিয়ে।

ভেঙ্কটেশের জায়গায় খেলতে পারেন ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার রোভম্যান পাওয়েল। এই মরসুমে বেশি ম্যাচ না খেললেও পাওয়েল বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত বলেই খবর। তাঁর শক্তিশালী স্ট্রাইকিং ক্ষমতা মিডল অর্ডারে বাড়তি ভরসা দিতে পারে নাইটদের।

বোলিং ইউনিটেও দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দীর্ঘদিন পর আবারও ফিরতে পারেন প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া। গতি আর আগ্রাসনে ভর করে চেন্নাইয়ের টপ অর্ডারকে চাপে ফেলতে পারেন তিনি। বরুণ-নারিনের স্পিন আক্রমণের সঙ্গে এই পেসার হয়ে উঠতে পারেন নাইটদের গোপন অস্ত্র।

শেষ দিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ভাবা হচ্ছে হর্ষিত রানা বা নরকিয়া-কে। সব মিলিয়ে, ধোনির দলকে হারিয়ে প্লে-অফের দিকে একধাপ এগোতেই এখন বদ্ধপরিকর নাইট শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.