এস এম এ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ – আয়োজনে শিলিগুড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশন এর উদ্যেগে পরিচালিত হল
শিলিগুড়ি হিন্দি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় মোট আঠেরোটি দল অংশগ্রহন করে। এই প্রতিযোগিতায় মার্চেন্ট আসোসিয়েসন ছাড়াও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো আরো নটি ক্লাব।এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাউন্ড রবিন পদ্বতিতে। আজ সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান আমি প্রতি বছর আসি এই প্রতিযোগীতার উদ্বোধনে।আমার ভালো লাগে সবাই নিজের নিজের কাজে ব্যাসত থাকে।তাই এই ক্রিকেট খেলার আগ্রহ সবার মধ্যেই আছে। আমি শুধু আসিই না উদ্বোধন করি না কোন কোন সময় খেলতে মাঠেও নেমে পড়ি। আর এই মাঠটি অনেক বড়।তাই এখানে বল মেরেও খেলোয়ারেরা মজা পায়। তাই আগামী দিনে এই মাঠে যাতে ষ্কুল ক্রিকেটের বড় বড় প্রতিযোগিতা করা যায় সেটা আমি দেখব বলে জানালেন মেয়র। এই প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও এম এম আই সি এবং অন্যান্য কাউন্সিলারেরা।







