জেলাদেশ

“অপারেশন সিঁদুরে জয়: রায়গঞ্জে লাড্ডু ও চকলেট বিতরণ করে সেনাদের অভিনন্দন”

ভারতীয় সেনার দুঃসাহসিক অভিযানে গুঁড়িয়ে গেল পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটি। “অপারেশন সিঁদুর”-এর সাফল্যে সারা দেশ জুড়ে খুশির হাওয়া। শহিদ ২৬ জন সেনার স্ত্রীর প্রতিশোধ আজ বাস্তব রূপ পেল। সেই জয়ের আনন্দে মঙ্গলবার সন্ধ্যায় উত্তরের দিনাজপুরে দেখা গেল অন্যরকম চিত্র।

রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে পথচলতি মানুষদের হাতে লাড্ডু ও চকলেট তুলে দিল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন। দোকানদার থেকে পথচারী – সবাই পেলেন জয়ের এই মিষ্টি ভাগ। সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে সাধারণ মানুষও শামিল হলেন এই উৎসবে।

এই প্রসঙ্গে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন সদস্য
“অর্ক রায় বলেন,
“আমরা এই দিনটা স্মরণীয় করে রাখতে চেয়েছি। আমাদের দেশের সেনারা যখন সাহসিকতার পরিচয় দেন, তখন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব তাঁদের কৃতিত্বকে সম্মান জানানো।”

এই প্রসঙ্গে আর কি কি বললেন শুনুন বিস্তারিত..

উল্লেখ্য, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন মূলত বিভিন্ন সংগঠনের একটি সম্মিলিত সংগঠন। এদিনও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.