রাজ্য

এসএসসি মামলায় ‘নট টেইন্টেড’ তালিকা নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ, আগামী শুনানি জানুয়ারিতে

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। ‘নট টেইন্টেড’ বা যোগ্য প্রার্থীদের তালিকা ও প্যানেলের মেয়াদ সংক্রান্ত প্রশ্নে এদিন আদালতে সওয়াল-জবাবের মধ্যে দিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করে তৈরি করার নির্দেশ দিয়েছে।

তবে আদালত এই মুহূর্তে কোনও তালিকা প্রকাশের অনুমতি দেয়নি। পরিবর্তে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণে সমস্ত তথ্য যাচাই না করে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বিচারপতির সিনহা। পাশাপাশি এই শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আদালত। ২০২৫ সালের ডিএলএড ব্যাচের আবেদন গ্রহণযোগ্য নয় বলে বাতিল করেছে কলকাতার উচ্চ আদালত।

এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগে ওই ব্যাচের প্রার্থীদের আবেদন আপাতত খারিজ হয়ে গেল। এমনকি এই মামলার পরবর্তী শুনানি হবে সেই জানুয়ারিতে। যার ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা যোগ্য প্রার্থীরা এখন জানুয়ারির রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন। সেই আদালতের চূড়ান্ত অবস্থানই নির্ধারণ করবে, ‘নট টেইন্টেড’ তালিকা প্রকাশ হবে কি না। পাশাপাশি চাকরি ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয় কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.