জলপাইগুড়ি, সায়ন সেন:– সবজি বোঝাই লরি ও ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক চিকিৎসকের, গুরুতর আহত গাড়ির চালক সহ অপর সঙ্গী।বুধবার রাত ৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের ইনোভা গাড়িটি ধূপগুড়ির দিক থেকে ফালাকাটা অভিমুখে যাওয়ার সময় শালবাড়ী ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় সবজি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত চিকিৎসকের নাম ড:শুভ্রনীল গুহ। তার বাড়ি জলপাইগুড়ি বর্তমানে আলিপুরদুয়ারের কলেজ পাড়ায় থাকেন।মৃত চিকিৎসক আলিপুরদুয়ারে বেসরকারি প্র্যাকটিস করেন বলে জানা গিয়েছে। এদিন তিনি ক্রান্তি থেকে চেম্বার করে আলিপুরদুয়ার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চালক ও অপর সঙ্গীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।
Read Next
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
Related Articles
Check Also
Close







