জেলারাজনীতি

মন্দির নাকি মসজিদ ! রাম মন্দির নাকি বাবরি মসজিদ! ধর্মের রাজনীতিতে বাড়ছে মুর্শিদাবাদের উত্তাপ

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির আগেই জানিয়েছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন তিনি । উল্লেখ্য , ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন হিসেবে ঘোষণাও করে দিয়েছেন তিনি । তবে এবার পাল্টা মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির হুশিয়ারি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শাখারভ সরকারের । ভোটের আগে রীতিমতোই এই ধর্মের রাজনীতিকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে মুর্শিদাবাদের ।

উল্লেখ্য , বছর খানেক আগেই , তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির যখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন , তখনই সাগরদিঘিতে রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন অম্বিকানন্দ মহারাজ । আর এবার হুমায়ূনের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন ঘোষণার পর , রাম মন্দির তৈরির ঘোষণা শাখারভ সরকারের । প্রসঙ্গত , এদিন তিনি রামমন্দিরের ভব্য ছবিও নিয়ে এসেছিলেন সাথে ।

জানা গিয়েছে , রাম-মন্দির চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে এই রাম মন্দির তৈরি হবে বহরমপুরে । তবে বহরমপুরে , নির্দিষ্ট কোন স্থানে রাম মন্দির তৈরি হবে , সেবিষয়ে এখনও কিছুই জানা যায়নি ।

অপরদিকে , ৬ ডিসেম্বর , তৃণমূলের সংহতি দিবস , অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের দিন । ওই দিনই বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক । হুমায়ূন কবিরের কথা অনুযায়ী , বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রায় ২ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.