রাজ্য

রাজ্যে ব্রিটানিয়ার কারখানা বন্ধ হওয়ায় শুরু হলো রাজনৈতিক তরজা

ক্রমাগত রাজ্যের বুকে বৃদ্ধি হচ্ছে বেকারত্বের হার। তার মধ্যে বন্ধ হয়ে গেল ঐতিহ্যশালী ব্রিটানিয়া বিস্কুট কারখানা। তারাতলার এই কারখানা গত মে মাস থেকে বন্ধ করে দিয়েছিল উৎপাদন। এবার এই কারখানা বন্ধ হওয়া নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা।

বিগত বেশ কিছু বছর ধরে বাংলার মানচিত্রে খুব একটা বেশি কোম্পানিকে দেখা যায়নি নতুন করে রাজ্যে বিনিয়োগ করতে। এরকম অবস্থায় এক্কেবারেই ঝাঁপ পরল ব্রিটানিয়ার কারখানায়। যার ফলে কর্মহীন হয়ে পরেছে অসংখ্য শ্রমিক। এছাড়া অনেক দিন ধরেই তালা পরে চলেছে একাধিক কারখানায়। সেই তালিকায় এবার নতুন সংযোজন হলো ব্রিটানিয়া বিস্কুট কোম্পানির নাম। তবে কোম্পানি কর্তৃপক্ষ কারখানা বন্ধ হওয়ার কারণ হিসেবে তুলে ধরেছে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় এই সিদ্ধান্ত। তবে এই সবকিছুর বলি হচ্ছে সাধারণ খেটে খাওয়া শ্রমিকেরা। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপির ও সিপিএম।

বিজেপির রাজ্যেসভার সাংসদ তথা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য রাজ্যের শাসক দলকে দায়ী করেছে রাজ্যের শিল্পায়ন কম হওয়ার জন্য। এমনকি তার মতে তৃণমূল সরকারে যতদিন না তালা পরবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে শিল্প আসবেনা বলে দাবি করেন তিনি।

এছাড়াও সিপিএম নেতা শমীক লাহিড়ীও বিজেপির সঙ্গে সুর মিলিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন। তার মতে তোলাবাজির জন্য রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত শিল্প কারখানা। এমনকি মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনকেও কটাক্ষ করতে ছাড়েনি তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.