সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ ব্লকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্লকের সর্বোচ্চ নাম্বার প্রাপকদের সম্বর্ধনা দিলো তৃনমূল ছাত্র পরিষদ। এদিন খড়গপুর ২ ব্লক তৃনমূল কার্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপক শ্রীজিতা সী (প্রাপ্ত নাম্বার ৬৮২) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপক তিথী দন্ডপাঠ (প্রাপ্ত নাম্বার ৪৩৪) কে সম্বর্ধনা জানায় TMCP সদস্যরা। উপস্থিত ছিলেন পিংলা বিধানসভার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইতি। ব্লক তৃনমূল ছাত্র পরিষদ সভাপতি শেখ বাবু রোহন সহ ছাত্র নেতৃত্বরা। অজিতবাবু বলেন, “শ্রীজিতা ও তিথী ব্লকের গর্ব। আগামী দিনে ওদের সাফল্য কামনা করি”।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026







