বিনোদন

৩৬ তম জন্মদিনে সুরের জাদুকর অরিজিত সিং

‘ফেম গুরুকুল’ দিয়েই প্রথম দর্শকদের সামনে আসেন অরিজিৎ! তাঁর গায়কীর জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব।‌ অরিজিতের কনসার্ট মানে লাখ লাখ মানুষের ভিড়। তাকে প্রথম দেখা গিয়েছিল ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শো-তে। ২০০৫ সালে সোনি টিভিতে টেলিকাস্ট হয়েছিল এই রিয়েলিটি শো। ‘ইন্ডিয়ান আইডল’ আর ‘বিগ বস’-এর কম্বিনেশনে তৈরি এই শো-য়ে একই ছাদের তলায় সর্বক্ষণ ক্যামেরার সামনে থাকতে হত প্রতিযোগীদের, তাঁর মধ্যে একজন ছিলেন অরিজিৎ!
তখন তিনি হেরে গেলেও, জিতে নিয়েছেন কোটি কোটি অনুরাগীর মন! তাঁর সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন গোটা বিশ্বকে। সম্প্রতি ফিল্ম ফেস্টিভ্যালে ‘গেরুয়া’ গানটির সঙ্গে রাজনৈতিক রংকে তুলনা করে বিতর্কের ঝড় তুলেছিল। পরক্ষণেই মিষ্টি হাসি সহযোগে তার উত্তর আসে: ‘আমি বিবেকানন্দের অনুরাগী। কোনো রঙের সঙ্গে রাজনীতিকে জড়ানোর উদ্দেশ্যে নয় আমার!’ প্রতিটি মানুষ তাঁর কোনো গানে নিজেকে আবিষ্কার করেন। লাইট, ক্যামেরা, মিউজিকে আবদ্ধ একজন মানুষ, যাকে ঘিরে এতো ‘আনন্দ-আয়োজন’, আশ্চর্যের বিষয়: অবসরে তিনি হারিয়ে যান তার নিজের শহর জিয়াগঞ্জে, ভালোবাসেন সাদামাটা জীবন-যাপন। আজ তাঁর জন্মদিন, চৌত্রিশ বছরে পদার্পণ করলেন তিনি! প্রিয় গায়কের জন্মদিনে অনুরাগীদের পক্ষ থেকে আসছে শুভেচ্ছার বন্যা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.