রাজনীতি

বিজয় শাহের মন্তব্যে জাতির অপমান, সেনা কর্নেলকে টেনে এনে নোংরা রাজনীতি!

মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহের বিতর্কিত মন্তব্য দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কর্নেল সোফিয়া কুরেশির নাম সরাসরি না করলেও, তাঁর মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট—একজন মুসলিম মহিলা সেনা অফিসারকে ‘শত্রুর বোন’ রূপে চিহ্নিত করেছেন। এমন একটি সময়ে, যখন কর্নেল কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংহ ভারতীয় সেনার সফল অভিযানের নেতৃত্ব দিয়ে দেশের গৌরব বাড়িয়েছেন, তখন একজন জননির্বাচিত প্রতিনিধি কীভাবে এমন কুৎসিত মন্তব্য করতে পারেন, তা ভাবনার বাইরে।

বিজয় শাহের বক্তব্য—“আমাদের হিন্দু ভাইদের হত্যার বদলা আমরা তাদের বোনকে পাঠিয়েই নিয়েছি”—না শুধু সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দেয়, বরং সরাসরি দেশের সেনাকে লজ্জিত করে। এই মন্তব্যে তিনি ইঙ্গিতে কর্নেল সোফিয়া কুরেশিকে পাকিস্তানি সন্ত্রাসীদের ‘সম্প্রদায়ের বোন’ বানিয়ে দিয়েছেন, শুধুমাত্র তাঁর ধর্মের জন্য। এটি ঘৃণ্য, বিভাজনমূলক এবং সেনাবাহিনীর ত্যাগের প্রতি এক ধরণের অবমাননা।

মধ্যপ্রদেশ হাইকোর্ট ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়ে ৪ ঘণ্টার মধ্যে বিজয় শাহের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়েছে। আদালতের এই তৎপরতা প্রমাণ করে, দেশ কোন পথে হাঁটছে, তার দায়িত্ব শুধু নেতাদের নয়—আইনেরও রয়েছে নজরদারি।

ক্ষমা চেয়ে বিজয় শাহ যা বলেছেন, তা নিছক রাজনৈতিক চাপের মুখে দেওয়া ‘damage control’। একজন মন্ত্রী যদি এমন ‘উত্তেজনায়’ ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে ফেলেন, তবে তার জায়গা মন্ত্রিসভায় নয়—জবাবদিহিমূলক তদন্তের মুখোমুখি।

এই ঘটনা প্রমাণ করে, দেশের প্রকৃত শত্রু সীমান্তের ওপারে নয়, তারা আমাদের ভেতরেই লুকিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.