বক্স অফিসে বাজিমাত করছে খাদান। এই সিনেমা বড় পর্দায় ৯ দিনে ৭ কোটির উপরে ব্যবসা করেছে। তারই মধ্যে কি কান্ড ঘটালেন দেব। নর্থ কলকাতায় সোজা গাড়ি থেকে নেমে গিয়ে ৫৬ রামদুলাল স্ট্রিটের ‘গিরীশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী’ মিষ্টির দোকানে সাধারণ মানুষ সঙ্গে লাইনে দাঁড়িয়ে পরলেন। কিন্তু কেন?
বছরের শেষ রবিবার স্টার থিয়েটার থেকে হল ভিজিট করে ফেলছিলেন দেব ও সিনেমার পরিচালক। সেই দিনেই পরেছিল খাদানের পরিচালক সুজিত দত্ত রিনোর জন্মদিন। উপহার দিতে কি কান্ড ঘটালো দেব? অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী খুবই উচ্চস্বত খাদানের সাফল্য। তাই পরিচালক কেটে নিয়ে গাড়িতে বসেই পরিচালককে প্রতিশ্রুতি দেন নর্থ কলকাতার সেরা একটা জিনিস খাওয়াবেন তাকে। দেবের যেমন কথা তেমন কাজ। এরপর তিনি সেই ১৮০ বছর পুরোনো মিষ্টির দোকানের সাধারণ মানুষের সঙ্গে লাইনে দিয়ে তিন বাক্স মিষ্টি কিনলেন।
তবে নায়ক বরাবর নিজের এক অন্যরকম দিক বরাবর মানুষের সামনে তুলে ধরেছে। এবারও তার অন্যথা হলো না। মিষ্টির দোকানে সুপারস্টারকে দেখে অনুরাগেদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পরার মতো। তাই তাদের আবদার মেটাতে তিনি তাদের সঙ্গে হাত মিলিয়ে সেলফি ও তোলেন। এরপর তিনি সেই মিষ্টির বাস্ক নিয়ে সোজা চলে গেলেন দোকানের সামনে বসে থাকা এক দুস্থ পথবাসীর কাছে। সেখানে গিয়ে তাকে মিষ্টির প্যাকেট দিলেন অভিনেতা। তারপরে সিনেমার পরিচালককে মিষ্টি খাইয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। পাশাপাশি দর্শকমহলকেও ধন্যবাদ জানালেন অভিনেতা তথা প্রযোজক দেব।







