দেশ

দাউ দাউ করে জ্বলল চলন্ত ডবল ডেকার বাস, মৃত ৫, আতঙ্কে ঝাঁপ যাত্রীদের

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উত্তরপ্রদেশের খনৌ-রায়বেরেলি সড়কের মোহনলালগঞ্জ এলাকায়। একটি দূরপাল্লার ডবল ডেকার স্লিপার বাস আচমকা আগুনে জ্বলে ওঠে। প্রায় ৮০ জন যাত্রী নিয়ে চলা বাসটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে, ঘুমের মধ্যে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে বাসের জানলা দিয়ে ঝাঁপ দিতে বাধ্য হন।

প্রাথমিক তদন্তে অনুমান, বাসে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে প্রায় এক কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল।

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে রয়েছে দুই শিশুও। অনেক যাত্রী আগুন থেকে বাঁচতে কোনওক্রমে বাস থেকে নেমে আসতে সক্ষম হলেও, বেশ কিছু যাত্রী বাসের ভেতরেই আটকে পড়েন। পুলিশ জানিয়েছে, মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়েই ছুটে আসে দমকল বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলির নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.