বিনোদন

‘নো এন্ট্রি ২’ থেকে সরে দাঁড়ালেন দিলজিৎ দোসাঞ্জ!

‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলে দিলজিৎ দোসাঞ্জকে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। তবে সেই স্বপ্নে জল ঢেলে দিলেন অভিনেতা নিজেই। খবর অনুযায়ী, সৃজনশীল মতপার্থক্যের কারণে এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা।
ফিল্মফেয়ারের একটি প্রতিবেদন অনুযায়ী, দিলজিৎ এই প্রোজেক্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরের সঙ্গে কাজ করার জন্য উৎসাহী থাকলেও, ছবির সৃজনশীল দিকগুলির সঙ্গে তিনি একমত হতে পারেননি। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও চূড়ান্ত অভিনেতা তালিকা ঘোষণা করা হয়নি। আনিস বাজমি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন বনি কাপুর। এই বিষয়ে আনিস বাজমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও নিশ্চিত খবর দেননি।
শোনা যাচ্ছে, সিক্যুয়েলে মুখ্য চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরকে। এছাড়াও, তামান্না ভাটিয়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন। ‘নো এন্ট্রি ২’ চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।

প্রসঙ্গত, ২০০৫ সালের হিট ছবি ‘নো এন্ট্রি’-তে অভিনয় করেছিলেন সলমন খান, অনিল কাপুর ও ফারদিন খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.