দেশ

নয়া অধ্যায়ের সূচনা? ইতিহাস গড়ল ভারত-আফগান সম্পর্ক

আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করল ভারত। বৃহস্পতিবার, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো তালিবান-শাসিত আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকির সঙ্গে সরাসরি কথা বললেন। ২০২১ সালের ১৫ আগস্ট তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী তালিবান প্রশাসনের সঙ্গে এমনভাবে যোগাযোগ করলেন।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, “আজ বিকেলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হল। পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করার জন্য আমরা কৃতজ্ঞ।”

এই ফোনালাপে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, উন্নয়ন, এবং পারস্পরিক সহযোগিতা নিয়েই মূলত আলোচনা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের তরফে জঙ্গি হামলার দায় আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন জয়শঙ্কর।

আফগানিস্তানের জনসংযোগ আধিকারিক হাফিজ জিয়া আহমেদ জানিয়েছেন, মোল্লা মুত্তাকি ভারতের কাছে আরও বেশি আফগান নাগরিককে মেডিকেল ভিসা দেওয়ার অনুরোধ করেছেন, যারা চিকিৎসার জন্য ভারতে আসতে চান। সেই সঙ্গে চাবাহার বন্দর ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হয়।

ভারত এখনও তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও, এই সংলাপকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যখন টানাপড়েনে, তখন কি আফগানিস্তানের সঙ্গে নতুন বন্ধুত্বের পথে ভারত? সময়ই দেবে তার উত্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.