বিনোদন

বহু জটিলতার পর পর্দা কাঁপাতে রূপকথার গল্প নিয়ে আসতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য

টলিউডের ফেডারেশনের সঙ্গে ব্যাপকভাবে সমস্যা চলছে একাধিক বাংলার তারকার। তারই জন্য ফেডারেশনের তরফ থেকে বয়কট করা হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে। এ সমস্ত জটিলতার মধ্যে এবার রূপকথার গল্প ‘পক্ষীরাজের ডিম’ সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

এর আগে রূপকথার গল্প ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমায় পরিচালক হিসেবে মানুষের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। পাশাপাশি টেকনিশিয়ানদের সঙ্গে ব্যাপকভাবে সমস্যা চলছে টলিউডের বহু তারকার। তার মধ্যে অন্যতম হলো অনির্বাণ ভট্টাচার্য। তবে তাই বলে সিনেমা থেমে থাকবে না। ফের অভিনেতা নিয়ে আসতে চলেছে আরো এক রূপকথার গল্প। তবে এবারে আর পরিচালকের ভূমিকায় নয়, এক্কেবারে নায়কের চরিত্রই বড় পর্দায় ধরা দেবেন অনির্বাণ।

সৌকর্য ঘোষালের পরিচালনায় গড়ে উঠেছে রূপকথার গল্প দিয়ে মোরা ‘পক্ষীরাজের ডিম’। এসভিএফ ও জিও স্টুডিও যৌথভাবে এই প্রযোজনার দায়িত্ব তুলে নিয়েছে। যদিও এই সিনেমার শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে গত দুই বছর আগে। তবে বিভিন্ন জটিলতার কারণে সিনেমা বড় পর্দায় আসতে পারেনি। তাদের সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে এবার অবশেষে দর্শকের সামনে আসতে চলেছে এই সিনেমা।

অবশেষে ১৩ই জুন পর্দা কাঁপাতে আসতে চলেছে ‘পক্ষীরাজের ডিম’ সিনেমা। অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু। এর আগে ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমার মতো এই সিনেমাও মানুষের মন জয় করতে পারবে বলে আশাবাদী সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.