জামিন ‘কালীঘাটের কাকু’ তথা সুজয় কৃষ্ণ ভদ্রের । নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় , তাঁর জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত । সুজয় কৃষ্ণ কে ‘শোন অ্যারেস্ট ‘ করার জন্য সিবিআই আদালতে আবেদন জানিয়েছিল । সেই আবেদন এখনো মঞ্জুর হয়নি । তাই ইডি মামলার জামিনেই , জেল মুক্তি হতে পারে কালীঘাটের কাকুর ।
তবে হাইকোর্টের থেকে তিনটি শর্তে জামিন পেয়েছেন কাকু । তাকে শর্ত দেওয়া হয়েছে –
• তার মামলার সঙ্গে যুক্ত কোনো তথ্য বা প্রমাণ নষ্ট করা যাবে না ।
• সাক্ষীদের কোনরকম ভাবে প্রভাবিত করা যাবে না ।
• আদালতের অনুমতি ছাড়া , পশ্চিমবঙ্গের বাইরে এমনকি নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না সুজয় কৃষ্ণ ভদ্র । তাকে পাসপোর্ট জমা রাখতে হবে আদালতে ।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন কালীঘাটের কাকু । তাঁর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয় । কিন্তু সিবিআইয়ের তরফে জানানো হয়, ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন। যার জন্য হেফাজতে নিতে হবে তাকে। কিন্তু আদালত জানায় , সুজয় কাকু সশরীরে হাজির না হলে হেফাজতে নেওয়া যাবে না । তারপর ‘কাকু’কে হাজিরার নির্দেশ দেওয়া হলে চার বার হাজিরা এড়িয়ে যান তিনি । জেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ , জেলের হাসপাতালে চিকিৎসা চলছে। যার ফলে তিনি হাজিরা দিতে পারছেন না ।







