দেশ

কেন্দ্রীয় তদন্তে আরও এক বড়সড় আর্থিক কেলেঙ্কারি, দিল্লি থেকে গ্রেফতার প্রাক্তন ব্যাঙ্ক কর্তা

একাধিক কাগুজে কোম্পানি খুলে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে বিশাল আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাক্তন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। সূত্রের খবর, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত থাকাকালীন সময়েই এই জালিয়াতি ঘটান সুবোধকুমার গোয়েল নামের ওই ব্যক্তি। শুক্রবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

তদন্তকারীদের দাবি, সেই সময় একাধিক ভুয়ো কোম্পানি খুলে বারবার ঋণ নিয়েছিলেন তিনি, যার ফলে অন্তত ১২-১৩ হাজার কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তদন্তে নামে ইডি। শনিবারই ধৃত ব্যক্তিকে বিশেষ আদালতে পেশ করা হবে।

অন্যদিকে, শুক্রবারই আর একটি আর্থিক দুর্নীতির মামলায় গুজরাতের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইডি। তিনি অন্তত ১৫টি সংস্থার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। একইসঙ্গে তিনি ‘গুজরাত সমাচার’ পত্রিকার সহ-মালিকও। এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সংবাদপত্রটি রাজ্যের বিজেপি সরকারকে প্রশ্ন করায়, ইডিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা মেটানো হচ্ছে।

এদিকে পশ্চিমবঙ্গেও ইডির লাগাতার তল্লাশি অভিযান চলছে। সম্প্রতি নিউ টাউন-সহ একাধিক এলাকায় মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, এনআরআই কোটায় ভর্তি নিয়ে বড়সড় অনিয়ম হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.