পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত রেলপথ হাওড়া-বর্ধমান রুটে শীঘ্রই চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। ভারতীয় রেলের এই নতুন উদ্যোগে দৈনন্দিন যাত্রীদের যাত্রা হবে আরও আরামদায়ক ও সাশ্রয়ী। গ্রীষ্মের প্রচণ্ড গরমে শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভ্রমণ অনেকটাই স্বস্তির হবে বলে মনে করছেন যাত্রীরা।
এই নতুন এসি লোকাল ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার পথ অতিক্রম করবে। সম্পূর্ণ যাত্রাপথে সময় লাগবে আনুমানিক ২ ঘণ্টা ২৩ মিনিট। ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান যাওয়ার পথে মোট ৩২টি স্টেশনে থামবে। এর মধ্যে রয়েছে লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, চুঁচুড়া, হুগলি, ব্যান্ডেল জংশন, আদি সপ্তগ্রাম, মগরা, তালান্ডু, খন্যান, পাণ্ডুয়া, সিমলাগড়, বৈঁচিগ্রাম, বৈঁচি, দেবীপুর, বাগিলা, মেমারি, রসুলপুর, শক্তিগড় ও গাঙ্গপুর।
ট্রেনটিতে থাকবে মোট ১২টি কোচ, যার মধ্যে ড্রাইভার মোটর কোচ (DMC), ট্রেলার কোচ (TC), মোটর কোচ (MC), ও নন-ড্রাইভার মোটর কোচ (NDMC) অন্তর্ভুক্ত। এই ট্রেনটি বসে মোট ১১১৬ জন যাত্রী এবং দাঁড়িয়ে ৩৭৯৮ জন যাত্রী পরিবহণ করতে সক্ষম হবে।
বিশেষ সুবিধা হিসেবে থাকছে—
১) সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ
২) দৈনন্দিন যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়া
৩) গ্রীষ্মকালে গরম থেকে মুক্তি
৪) নির্ভরযোগ্য ও নিয়মিত পরিষেবা
রেল সূত্রে জানা গেছে, এই এসি লোকাল ট্রেন চালু হলে হাওড়া-বর্ধমান রুটের যাত্রীদের জন্য এটি এক বড় সুবিধা হবে। কর্মস্থলে যাওয়া বা ফেরার পথে যাত্রীরা পাবেন আরামদায়ক অভিজ্ঞতা, যা সময় ও অর্থ দুই-ই সাশ্রয় করবে।







