অফবিটদেশ

দেশে কোভিড আক্রান্ত ২৫৭, সবচেয়ে বেশি সংক্রমণ…

দেশজুড়ে আবারও ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। বিশেষজ্ঞদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস এবং ভাইরাসের নতুন মিউটেশন, বিশেষ করে JN.1 স্ট্রেন ও তার উপ-প্রজাতির সক্রিয়তাই এই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ।

১২ মে ২০২৫ থেকে ভারতে নতুন করে ১৬৪টি COVID-19 সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এই নিয়ে দেশে মোট সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭। সবচেয়ে বেশি সংক্রমণের খবর মিলেছে কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু থেকে।

কেরলে গত সপ্তাহেই রেকর্ড হয়েছে ৬৯টি নতুন সংক্রমণ। মহারাষ্ট্রে কেসের সংখ্যা ৪৪, এবং তামিলনাড়ুতে ৩৪টি। বর্তমানে মহারাষ্ট্রে সক্রিয় কেস রয়েছে ৫৬টি।

মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (KEM) হাসপাতালে এক ৫৯ বছর বয়সি ক্যান্সার রোগী এবং ১৪ বছর বয়সি কিডনি রোগে আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে, যাদের COVID-19 রিপোর্ট পজিটিভ ছিল। তবে হাসপাতাল এবং বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (BMC) জানিয়েছে, এই দুই মৃত্যু মূলত কোমর্বিডিটির কারণে হয়েছে, এবং অফিসিয়ালি কোভিডজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত হয়নি।

প্রোটোকল অনুযায়ী, মৃত মহিলার শেষকৃত্য ভোইওয়াড়া শ্মশানে দুইজন পরিবারের সদস্যের উপস্থিতিতে সম্পন্ন হয়।

যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, তবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে বয়স্ক ও কোমর্বিডিটিযুক্ত মানুষদের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.