বলিউডের জনপ্রিয় উৎসব ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’। অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক সকলেই অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য! আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, ২৭এ এপ্রিল জিও কনভেনশন সেন্টারে আয়োজিত হবে এবছরের অর্থাৎ ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
সূত্র মারফত জানা গেছে, এই শো-এর হোষ্ট- সলমন খান, তাও এই প্রথম বার, সঙ্গে সহ-হোষ্ট হিসাবে থাকছেন আয়ুষ্মান খুরানা এবং মনীশ পাল। পারফর্ম করবেন জ্যাকলিন, টাইগার-সহ একাধিক বলি-তারকা! যা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে! চলতি বছরে সেরা সিনেমা হিসেবে মনোনীত হয়েছিল; ভুল-ভুলাইয়া ২, ব্রহ্মাস্ত্র পার্ট ১- শিবা, দ্য কাশ্মীর ফাইলস্, উচাঁই এবং গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলির মধ্যে রয়েছে সেরা সিনেমা, সেরা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, এবং সেরা গায়ক-গায়িকা।
এই বছর সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন :
????উঁচাইয়ের জন্য অমিতাভ বচ্চন
????ঋত্বিক রোশন (বিক্রম বেদা)
????কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২)
????রাজকুমার রাও (বাধাই হো)
????অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস)
????অজয় দেবগণ (দৃশ্যম ২)
সেরা প্লে ব্যাক সিঙ্গারের (পুরুষ) মনোনয়ন পেয়েছেন,
????অরিজিৎ সিং (আপনা বানা লে, দেবা দেবা এবং কেশারিয়া গানের জন্য)
????সনু নিগম (ম্যা কি কারাঁ)
????অভয় যোধপুরকার (মাঙ্গে মানজুরিয়া)
সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা বিভাগ) মনোনয়ন পেয়েছেন,
????জাহ্নবী শ্রীমনকর (ঢোলিরা)
????জোনিতা গান্ধী (দেবা দেবা)
????শিল্পা রাও (তেরে হাওয়ালে)
????শ্রেয়া ঘোষাল (যাব সাঁইয়া)
????কবিতা শেঠ (রাঙ্গিসারি)
সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত করা হয়েছে,
????আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াবাড়ি)
????করিনা কাপুর খান (লাল সিং চাড্ডা)
????জাহ্নবি কাপুর (মিলি)
????টাবুকে (ভুল ভুলাইয়া ২)
এছাড়াও রয়েছে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড, টেকনিক্যাল অ্যাওয়ার্ডস। যার মধ্যে রয়েছে, সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা গল্প, সেরা স্ক্রিনপ্লে, সেরা ডায়লগ, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর সহ আরও অন্যান্য পুরস্কার।







