খেলাধুলা

নেতৃত্ব কি ছাড়া যায়? ধোনির কথায় চরমে জল্পনা

মাঠে পা ফেলেন না, তবুও আলোচনার কেন্দ্রে তিনি। বছর ঘুরলেই ৪৪-এর দোরগোড়ায় দাঁড়াবেন মহেন্দ্র সিংহ ধোনি। তবুও প্রশ্ন একটাই—২০২6-এও কি হলুদ জার্সিতে দেখা যাবে ‘থালা’-কে? চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব সামলালেও, ভবিষ্যৎ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ধোনি। তবে এবার নিজেই এমন এক মন্তব্য করলেন, যা বাড়িয়ে দিল আগ্রহের পারদ।

চলতি মরসুমে প্লে-অফে ওঠার আগেই ছিটকে গিয়েছে চেন্নাই। তবে ধোনির কথায় স্পষ্ট—তাঁদের দৃষ্টি এখন ভবিষ্যতের দিকে। ধোনি বলেন, “পরের মরসুমের দল গঠনের কাজ আমরা শুরু করে দিয়েছি।” দলের ব্যাটিং দুর্বলতা এবং পাওয়ার প্লে-তে বোলিং সমস্যার কথা মেনে নিয়ে তিনি জানান, সেই জায়গাগুলিই সারাতে হবে। নতুন ক্রিকেটারদের দলে টেনে ধোনি বুঝিয়ে দিলেন, তিনি ভবিষ্যতের ভাবনাতেই ডুবে রয়েছেন।

আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, উর্বিল পটেল—নতুন নাম গুলো শুধু ভবিষ্যতের অংশ নয়, ধোনির দৃষ্টিতে দলের পরবর্তী মূল স্তম্ভ। আর এ ভাবনা কি শুধু পরামর্শদাতার? নাকি মাঠে নামার ইঙ্গিত? ধোনির কথায়, “আমরা ছিটকে যাওয়ার পরেই পরের মরসুমের পরিকল্পনা শুরু করেছি। প্রথম একাদশ কী হতে পারে, সেটাই ভাবছি।”

এই মন্তব্যেই আবার নতুন করে উস্কে উঠেছে ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা। মাঠে নামবেন কি না, নিশ্চিত নয়। তবে ক্রিকেট ছাড়লেও, ‘অধিনায়ক’ ভাবনা যে তাঁর রক্তে, তা আবারও স্পষ্ট মাহির বক্তব্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.