রাজনীতি

অভিষেকের জনসভা ঘিরে তুঙ্গে ব্যস্ততা, কী বার্তা সাংসদের?

মঙ্গলবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে ‘তৃণমূলে নব জোয়ার’ নামে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ইতিমধ্যেই আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছেন তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের ফল অনুযায়ী উক্ত জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬৬টি। যার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৪৩টি। বিজেপির দখলে ছিল ৯টি আসন। আঠারো সালের পঞ্চায়েত নির্বাচনে এই জেলার গ্রাম পঞ্চায়েতের গরিষ্ঠ অংশ, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বেশকিছু আসন দখলে আনতে পারেনি তৃণমূল।

‘ধর্ম বাড়িতে করব, ভোট দেব নিজের অধিকারের স্বার্থে। এটা ঠিক করুন’, জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে আলিপুরদুুয়ারের মঞ্চ থেকে বার্তা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে সাফ বার্তা, ‘মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, তাঁর পিছনে দল থাকবে। সর্বশক্তি দিয়ে তাঁকে জেতাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.