বিনোদন

প্রবল বর্ষণের মাঝেই গাঁটছড়া বাঁধলেন আমির খান-গৌরী স্প্র্যাট, প্রকাশ্যে এল বিয়ের প্রথম ছবি

প্রবল বর্ষণে জলমগ্ন মুম্বই শহর। সেই আবহেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট। রবিবার, ৫ জুলাই, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দুপুর পৌনে ১টা নাগাদ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিয়ের প্রথম ছবিতেই ধরা পড়েছে নবদম্পতির হাসিমুখ। ছিমছাম পোশাকে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি নথিতে সই করেন আমির ও গৌরী। একটি ছবিতে দেখা যায়, সই করার সময় আমিরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন গৌরী। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

বিয়েকে ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ ছিল আমিরের পালি হিলের বাসভবনে। কড়া নিরাপত্তার মধ্যে একের পর এক অতিথির আগমন ঘটে। উপস্থিত ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে, কৌতুকশিল্পী বীর দাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আমিরের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদও এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকেন। ইরা তাঁর স্বামী নূপুর শিখরের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।

তবে প্রবল বৃষ্টির জেরে কিছুটা বিঘ্নও ঘটে। আমিরের বাড়ির সামনে গাছ ভেঙে পড়ায় কয়েকটি অতিথিবাহী গাড়ি আটকে যায়। তবুও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই নির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।

উল্লেখ্য, গৌরী স্প্র্যাটকে বিয়ে করে ব্যক্তিগত জীবনে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান। দীর্ঘদিনের সম্পর্কের পর ঘরোয়া আয়োজনেই নতুন জীবনের সূচনা করলেন এই তারকা দম্পতি। তাঁদের বিয়ের প্রথম ছবি ও অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই বলিউড মহলে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.