কলকাতাক্রাইম

কনস্টেবলের উর্দি পড়ে মদ্যপ অবস্থায় রাস্তায় দাদাগিরি ! কাঠগোড়ায় ফের এক সিভিক ভলেন্টিয়ার

আর জি কর কান্ডের এখনো এক বছরও কাটেনি । আর জি কর কান্ডে মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল এক সিভিক ভলেন্টিয়ারের নাম । তিলোত্তমা কান্ডের পর , রাজ্যের এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে শীর্ষ আদালতের তরফে উঠেছিল একাধিক প্রশ্ন। এবার ফের কাঠগোড়ায় আরেক সিভিক ভলেন্টিয়ার । তবে তার কীর্তি শুনলে কিছুটা অবাকই হবেন । কনস্টেবলের পোশাক পরে দাদাগিরি করছিলেন তিনি !

কলকাতার রাস্তায় এমনই এক দৃশ্য দেখা গেল । কসবার রাস্তায় কনস্টেবলের উর্দি পড়ে মদ্যপ অবস্থায় দাদাগিরি করতে দেখা যায় এক যুবককে । বেশ কিছুক্ষণ তাকে দেখার পর স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করতেই, তাদের ওপর রীতিমত চড়াও হন ওই যুবক। তড়িঘড়ি স্থানীয়রা ১০০ ডায়াল করে ফোন করেন পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ। পুলিশ, ওই যুবকের কাছে তিনি কোথাকার কনস্টেবল জানতে চাইলে, যুবকের উত্তরে স্পষ্ট হয়ে যায় তিনি কোনো কনস্টেবল নন, বরং তিনি আসলে প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার।

তবে একজন সিভিক ভলান্টিয়ার হয়ে কনস্টেবলের পোশাক কি করে পেলেন সেই প্রশ্ন ওই যুবককে করা হলে , তিনি কোনো উত্তর দেননি । কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান ওই সিভিক , থানায় রাখা কোনও কনস্টেবলের পোশাক পড়ে এই কর্ম করছিলেন । জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম নীরজ সিং এবং ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.