কেদারনাথ ধামে প্রতিদিন হাজার হাজার ভক্তের ভিড় উপচে পড়ছে। তীর্থযাত্রার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই, তবে এই পবিত্র যাত্রায় কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।যদি কেউ এই নিয়ম গুলি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেরপ নেবে প্রশাসন।চলুন জেনে নেওয়া যাক কি সেই নিয়ম ,,,
মন্দিরের ভিতরে ছবি ও ভিডিও তোলা নিষিদ্ধ:
শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি কর্তৃক মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ:
মন্দির প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার করাও নিষিদ্ধ।
মন্দিরের ভিতরে রিলস তৈরি নিষিদ্ধ:
কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে রিলস তৈরি করাও নিষিদ্ধ করেছে প্রশাসন।
পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা:
তীর্থযাত্রীদের শালীন পোশাক পরার জন্য অনুরোধ করা হয়।
অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ:
কিছু মহল কেদারনাথ ধামের পবিত্রতা রক্ষার জন্য অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা করছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সামাজিক মাধ্যম বা ইউটিউবে কনটেন্ট তৈরি নিষিদ্ধ:
মন্দির কর্তৃপক্ষের মতে, কেদারনাথ ও বদ্রীনাথের মতো পবিত্র স্থানে কনটেন্ট তৈরি করা বা রিলস তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ।
ভিআইপি দর্শন ও বিশেষ পরিষেবা:
ভিআইপি দর্শন এবং বিশেষ পরিষেবাও নিষিদ্ধ করা হয়েছে।







