দেশ

২১ দিন নয় , এবার গ্যাস বুক করা যাবে ২৫ দিন অন্তর ! বড় ঘোষণা কেন্দ্রের

ইরান – ইজরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে ভারতের রান্নাঘরেও । রান্নার গ্যাসের সংকট , সাধারণ মানুষের চিন্তা বাড়াচ্ছে । আর তার মাঝেই , গ্যাস বুকিং এর সময় নিয়ে ফের বড় ঘোষণা । আগে বলা হয়েছিল ২১ দিন পর বুক করা যাবে গ্যাস তবে এবার সেই সময় সীমা বাড়িয়ে করা হলো ২৫।

তবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে , যেখানে গ্যাসের দামও বেড়েছে , সেখানে কেন্দ্রের তরফে নির্দেশ দেশের তৈল পরিশোধনাগারগুলিতে এলপিজি-র উৎপাদন বাড়াতে হবে । এই নির্দেশিকা জারি করা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে । পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে , “যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তথা এলপিজি-র জোগানে বড় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সব তৈল পরিশোধনাগারগুলিকে এলপিজি প্রোডাকশন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

পাশাপাশি কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে , যাতে কোনো কালোবাজারি না হয় । একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালে যাতে এলপিজি-র কোনও অভাব না হয় , সেইদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে ।

উল্লেখ্য , এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে সকলেই সমানভাবে গ্যাস সিলিন্ডার পায় , তার জন্যই এবার ২৫ দিন অন্তর গ্যাস সিলিন্ডার বুকিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একটি হিসেব অনুযায়ী , সাধারণ মধ্যবিত্ত পরিবারে বছরে ১৪.২ কেজির সিলিন্ডার লাগে ৭ থেকে ৮ টি । অর্থাৎ একেকটি সিলিন্ডার ৬ সপ্তাহ মতো সময় যায় । আর সেই জোগান যাতে ঠিক থাকে , তার জন্যই এই গ্যাস সিলিন্ডার বুকিং এর নতুন নিয়ম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.